বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৬ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

‘বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়নি,হয়েছে আত্মস্বীকৃত খুনিদের’জাতীয় বি: ভিসি‘র মেয়াদান্তে সংবর্ধনা অনুষ্ঠানে : মুক্তিযোদ্ধা মন্ত্রী

logoখবরের সময় ডেস্কশুক্রবার, ৫ মার্চ ২০২১, রাত ৩:৩৮ সময় 0352
‘বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়নি,হয়েছে আত্মস্বীকৃত খুনিদের’জাতীয় বি: ভিসি‘র মেয়াদান্তে সংবর্ধনা অনুষ্ঠানে : মুক্তিযোদ্ধা মন্ত্রী

‘বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়নি,হয়েছে আত্মস্বীকৃত খুনিদের’জাতীয় বি: ভিসি‘র মেয়াদান্তে সংবর্ধনা অনুষ্ঠানে : মুক্তিযোদ্ধা মন্ত্রী

মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ.ক.ম.মোজাম্মেল হক বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচার হয়নি।হয়েছে আত্মস্বীকৃত খুনিদের।নেপথ্যে যারা রয়েছেন তাদের বিচার হয়নি। বঙ্গবন্ধু খুনের নেপথ্যে কারা ছিলেন তাদের ইতিহাসটা জাতির সামনে আসা উচিত।
আজ বৃহস্পতিবার (৪ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের ৮ বছর পূর্তিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা এবং তাঁর সফল মেয়াদান্তে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুক্তিযোদ্ধামন্ত্রী। 
তিনি বলেন,‘উপাচার্য হিসেবে ড. হারুন-অর-রশিদ তাঁর মেয়াদ সফলভাবে ৮ বছর পার করেছেন। আমি মনে করি আজকে তাঁর আনন্দের দিন। তিনি সফলভাবে তার মেয়াদ শেষ করতে পেরেছেন। তিনি এখন মুক্ত হলেন। নিয়মের বেড়াজালে তিনি আর আটকে থাকবেন না। একটি মুক্ত জীবন পাবেন। গবেষণায় পূর্ণ মনোযোগ দিতে পারবেন। আশা করবো তিনি মুক্তিযুদ্ধ নিয়ে আরও গবেষণাধর্মী বই রচনা করবেন। 
সংবর্ধনা অনুষ্ঠানে মাননীয় উপাচার্য সস্ত্রীক উপস্থিত ছিলেন। তিনি তাঁর ভাষণে অতিথিবৃন্দের বক্তব্যের জন্য গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বলেন,“সততা আর ন্যায় নিষ্ঠা থাকলে মানুষের পক্ষ্যে অসাধ্য কিছু নয়। ৮ বছর আগে আমরা যখন যাত্রা শুরু করেছিলাম তখন বিশ্ববিদ্যালয়ে আড়াই থেকে তিনবছরের সেশনজট ছিল। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজট থেকে মুক্ত। করোনার কারণে কয়েকমাস পিছিয়ে গেলেও নতুন প্রশাসন তা পুষিয়ে নিয়ে একাডেমিক কার্যক্রমকে আপ টু ডেট করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমি আশা করি।বিগত ৮ বছরে সকলের সার্বিক প্রচেষ্টায় ও সহযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে উন্নয়ন ও ইমেজ পুনরুদ্ধার হয়েছে তাকে ধারণ করে আরও উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। সরকার, রাজনৈতিক দল, প্রতিষ্ঠান নির্বিশেষে সার্বিক উন্নয়ন প্রধানত নির্ভর করে নেতৃত্বের উপর। নেতৃত্বের আসনে যারা আসীন তাদের প্রত্যেকের উচিত হবে সমাজ, প্রতিষ্ঠান মানুষের সামনে অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করা। আমার দৃঢ় বিশ্বাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন এর অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সক্ষম হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে অল্প সময়ের পরিসরে দেশের একটি অগ্রবর্তী বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান করে নেবে।আই ক্যান সি এ ব্রাইট ফিউচার অব ন্যাশনাল ইউনিভার্সিটি। তিনি আরও বলেন,৮ বছরের টার্ম শেষে মাননীয় মন্ত্রীবর্গ,স্থানীয় জনপ্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারি ও বিশিষ্টজনদের উপস্থিতি ও তাদের ভালবাসা প্রকাশ আমার জন্য শ্রেষ্ঠ পুরস্কার।  
সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন,‘জাতীয় বিশ্ববিদ্যালয় আজ নতুন উচ্চতায়। উপাচার্য ড. হারুন জাতীয় বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজিয়েছেন। শিক্ষার গুণগত মান নিশ্চিতে নিরলস কাজ করেছেন তিনি। উপাচার্য হিসেবে তিনি যে বিশেষ ভূমিকা পালন করেছেন তা সত্যিই প্রশংসনীয়।  
এতো বড় বিশ্ববিদ্যালয়কে দক্ষভাবে পরিচালনায় তিনি যে সাহস দেখিয়েছেন তা স্মরণীয় হয়ে থাকবে।আজকে যে অর্জন হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়কে যে পর্যায়ে তিনি রেখে গেছেন আমি আশা করবো,পরবর্তীতে যারা আসবেন এই বিশ্ববিদ্যালয়কে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা  আমাদের থাকবে। উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের মতো সবদিক মিলিয়ে একজন পূর্ণাঙ্গ মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমি তার দীর্ঘজীবন কামনা করি।
আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন,গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি,গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এডভোকেট মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান,বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবী এডভোকেট মো. আজমত উল্লা খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। 

বিষয়- জাতীয়, শিক্ষা প্রশাসন,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর